Tuesday, July 23, 2013

((((((( ফেসবুক পেজ এডমিনদের জন্য ))))))) কীভাবে ফেসবুক এ হাইপারলিঙ্ক দিবেন ? (স্ট্যাটাস বা কমেন্ট এর কোন লেখায় লিঙ্ক দেওয়া)

আসসালামু আলাইকুম,
আপনাদের সবাইকে আমার প্রীতি ও শুভেচ্ছা রইল । ফেসবুক এ বিভিন্ন পেজ এ দেখা যায় যে কোন লেখায় হাইপেরলিঙ্ক দেওয়া । অর্থাৎ ঐ লেখায়ে ক্লিক করলেই কোন একটা লিঙ্ক বা পেজ এ চলে যায়  বা লেখা থাকে এখানে ক্লিক করুন তাহলে কোন লিঙ্ক এ চলে যায় ।  ”এখানে” লেখাটা হাইপারলিঙ্ক করা আছে । এখানে ক্লিক করলেই একটা




লিঙ্ক এ চলে যাবেন । এরকম ফেসবুক এও করা যায় ।তাহলে দেখুন কীভাবে করবেন ।




কিভাবেঃ

আপনি প্রথমে এই অংশ টুকু আপনার স্ট্যাটাস এ copy/paste করুন ।
@@+[0:[আপনার পেজ এর ID :1:কাঙ্খিত লেখা]]  
copy/paste করা হলে প্রথমে আপনার বা আপনার পেজ এর id number দিন । তার পর যে লেখার উপর লিঙ্ক হবে সে লেখা লিখুন  এবং সবার শেষে + চিহ্ন টা মুছে দিন । 

এবার যদি আপনি কমেন্ট বা স্ট্যাটাস এ লেখে পোস্ট করে তাহলে আপনার কাঙ্ক্ষিত লেখাটি হাইপারলিঙ্ক হয়ে যাবে । আপনি ক্লিক করলেই কাঙ্ক্ষিত লিঙ্ক এ চলে যাবেন ।
___________________________________________________________
আপনি যদি  কোন লেখা এর উপর লিঙ্ক না দিয়ে সরাসরি পেজটা শুধু প্রকাশ করতে চান তাহলে নিচের লেখাটি কপি/পেস্ট করে + চিহ্নটি উঠিয়ে দিন আর ID দিন ।
@+[আপনার ID:]
তাহলেই দেখবেন হয়ে গেছে ।

বিশেষ দ্রষ্টব্যঃ

আপনি যদি লেখায় হাইপার লিঙ্ক দেন তাহলে পোস্ট এ কোথাও না কথাও পেজ এর নাম     @+[আপনার ID:]     এইভাবে লেখতে হবে । তবে যদি লেখার উপর লিঙ্ক না দিয়ে  শুধু পেজ এর নাম      @+[আপনার ID:]      এইভাবে লেখেন তাহলে আর কিছু করতে হবে না। আপনি উদাহরণ এ দেখতে পারেন আমি অন্ততপক্ষে একবার          @+[আপনার ID:]       ব্যবহার করছি । 

____________________

উদাহরনঃ

আমি এই লেখাটি আমার পোস্ট এ লিখেছি
আমি একটা নতুন পেজ খুলেছি । এটার নাম @+[455094621179058:]। এখানে আপনি মজার ও হাস্যকর সব উন্মাদনায় পূর্ণ ছবি পাবেন ।
@@+[0:[455094621179058:1:এই পেজ একবার পরিদর্শন করে আসুন ।]]
@@+[0:[455094621179058:1:এই পেজ একবার পরিদর্শন করে আসুন ।]]
@@+[0:[455094621179058:1:এই পেজ একবার পরিদর্শন করে আসুন ।]]
{{অবশ্যই + চিহ্ন কেটে দিয়ে পোস্ট করেছি এবং লেখা বাদে কোন স্পেস রাখিনি ।}} 
দেখুন পোস্ট করার পর কেমন হয়


কীভাবে ID পাবেনঃ

প্রথমে আপনার পেজ এ যান ।তারপর URL বক্স এ WWW এর মুছে দিয়ে সেখানে graph লিখুন। তারপর ইন্টার দিন । 





এবার সেখান থেকে আপনার ID নাম্বার সংগ্রহ করে নিন ।







এভাবেই আপনি আপনার স্ট্যাটাস এ হাইপারলিঙ্ক দিতে পারেন । আশা করি পোস্ট টা আপনাদের পছন্দ হয়েছে । অবশ্যই কমেন্ট করবেন ।

নতুন ফিচার: ডাউনলোড করে নিন ফেসবুক একাউন্টের সব ডাটা !!!!!

ফেসবুক এখন প্রায় সবার জীবনেরই অবিচ্ছেদ্য অংশ । শুধু বন্ধুদের আড্ডাই নয়, এখন অনেক অফিসিয়াল কাজও হচ্ছে ফেসবুকে । প্রতিটি ছবি, প্রতিটি কমেন্টই হয়ে উঠছে গুরুত্বপূর্ণ । কিন্তু কখনো ভেবেছেন, যদি আপনার সাধের একাউন্টটি ব্যান/ডিলেট হয়ে যায় তবে কি হবে আপনার এতগুলো ডাটার ? ফেরত পাবেন সেই স্ট্যাটাস/ ছবিগুলো ?
এখন আর চিন্তা করার দরকার নেই কারন সমাধান এসে গেছে ! এখন থেকে নিজের কাছেই ব্যাকআপ রাখতে পারবেন নিজ একাউন্টের সকল ডাটা । ফেসবুকের নতুনযুক্ত হওয়া বেশ কিছু ফিচারের একটি এটি ।

যেভাবে ডাউনলোড করবেন.......

১. প্রথমে Accounts অপশন থেকে Account Settings-এ যান ।


 


২. তারপর থেকে Download Your Information ট্যাবের পাশের Learn more চাপুন ।




 ৩. তারপর নতুন উইন্ডো থেকে Download চাপুন ।





 
 




৪. কিছুক্ষন পর ডাটা ডাউনলোডের জন্য রেডি হবে । লিংকটি আপনার মেইল এড্রেসে পাঠিয়ে দেয়া হবে ।
৫. সেইখান থেকে ফেসবুক পাসওয়ার্ড দিয়ে ডাটা নামিয়ে নিতে হবে ।
বুঝতে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন ।

আপনার ফেসবুক একাউন্টকে রুপান্তরত করুন ফেসবুক পেজে.......

অনেক সেলিব্রেটি বা কোম্পানীই প্রথম দিকে ফেসবুকে পেজ না খুলে একাউন্ট খুলে ব্যবহার করতেন । তারপর তারা ধীরে ধীরে এর অপকারিতাগুলো বুঝতে পারতেন । ফেসবুক একাউন্টের এই সব ক্ষেত্রে যে সমস্যাটি বেশী হয় তাহলো, ফেসবুক একাউন্টে ৫ হাজারের বেশী বন্ধু যোগ করা যায় না । কিন্তু পেজগুলোতে যত খুশি ফ্যান বানানো যায় । তাছাড়া আরো নানান সমস্যা আছে ।

Brand Facebook Fan Page 
এই সকল ঝামেলা থেকে মুক্তি দিতে ফেসবুক নিয়ে এলো নতুন ফিচার । এখন থেকে যেকোন ফেসবক একাউন্টকে ফেসবুক পেজে রূপান্তর করা যাবে । আপনার সকল প্রোফাইল পিকচার নতুন পেজে ট্রান্সফার করা হবে । সবচেয়ে আকর্ষনীয় বিষয়, সকল বন্ধুদের ফ্যানে রূপান্তর করা হবে । অর্থাৎ এখন আপনার একাউন্টে যতগুলো বন্ধু আছে তখন পেজে ততগুলো লাইক থাকবে । এছাড়া অন্য কোন ডাটা ট্রান্সফার হবে না ।

 
 









কনভার্ট করতে এই লিংকে যেয়ে একটি ক্যাটাগরী বেছে তাতে ক্লিক করুন । তারপর সেই ক্যাটাগরী লিষ্ট থেকে একটি ক্যাটাগরী বেছে "Get Started" চাপুন । এরপর আপনি ফেসবুক পেজের যেকোন ফিচার ব্যবহার করতে পারবেন । আপনার ইমেইল , পাসওয়ার্ড দিয়ে সরাসরি পেজ হিসেবে লগইন করতে পারবেন ।
তবে সাবধান, একবার পেজ হিসেবে রুপান্তর হয়ে গেলে আর একাউন্ট (বা প্রোফাইল) হিসেবে ফিরে আসে পারবেন না । তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবেন । যেহেতু ছবি ও বন্ধু ছাড়া কোন ডাটা আর ব্যবহার করতে পারবেন না, তাই সেগুলো ডাউনলোড করে নিতে ভূলবেন না যেন ।





আপনার ব্লগ এর পোস্টগুলো অটোপোস্ট করুন ফেসবুক ফান পেজে !!!!!

আপনি যখন একটি ব্লগ তৈরি করেন ঠিক তখন পাশাপাশি আপনি চান জ ফেসবুকেও এর একটি পেজ খুলতে। পেজ ঠিকই খুলেন কিন্তু আপনি আপনার ব্লগ এ পোস্ট করলেও, আপনার ফেসবুক ফান পেজ এ পোস্ট করার টাইম হয় না। তাই আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনার ব্লগ ( ব্লগার.কম) এর পোস্ট ফেসবুক এ অটো পোস্ট করবেন।


 


নিচের ক্রমানুসারে কাজ করবেনঃ
১) আপনার ফেসবুক এ লগিন করুন
২)সার্চ বক্স এ সার্চ দিন "NetworkedBlogs."
৩) আপানার ফেসবুক এর "app" থেকে "Register a Blog" এ ক্লিক করুন। এবং আপনার ব্লগ এর বিস্তারিত দিন।
ভাল টপিক দিবেন যেন আপনার ব্লগটি সহজে খুজে পাওা জায়।
৪) রেজিস্টার করার পর আপনার , Edit Details এ ক্লিক করুন এবং RSS or ATOM feed যোগ করুন।
৫) এখন আপনার "NetworkedBlogs. এ জান এবং "Syndication," এ ক্লিক করুন।
৬) "auto-publish to personal profile" এটি চেক করুন
৭) এবার আপনি একটি টেস্ট পোস্ট পাবলিশ করুন।
৮)যদি টিক মত পাবলিশ হয় তাহলে আপনার কাজ হয়ে গেছে।


এবার আপনার ইচ্ছা মত ব্লগ এ পোস্ট করুন আর দেখুন যে ফেসবুক পোস্ট এ অটো পাবলিশ হচ্ছে সব পোস্ট